
ওড়িশার গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করা তরুণীর ত্বক, শ্বাসনালি সহ শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ পুড়ে গিয়েছে।
তাঁর শরীরের প্রায় ৯০ থেকে শতাংশ পুড়ে গিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁর কিডনিও। অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় তাঁকে ভুবনেশ্বর এইমসের ভেন্টিলেশনে রাখা হয়েছে। আগামী ৪৮ ঘন্টা খুব গুরুত্বপূর্ণ বলে দাবি করেছেন ১২ সদস্যের চিকিৎসক দল।
তাঁকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়েছে। ভুবনেশ্বর এইমসের কার্যনির্বাহী ডিরেক্টর আশুতোষ বিশ্বাস বলেছেন, ওই ছাত্রীর অবস্থা এখনও সঙ্কটজনক। তাকে একটি বিশেষ আইসিইউ ওয়ার্ডে ভেন্টিলেশনে রাখা হয়েছে। ওই ছাত্রীর শরীরে টিউব লাগানো রয়ে








