গ্রাম থেকে শহর
News & Much More

32.9 C
Kolkata
32.9 C
Kolkata
More
    Home Newsdesk রাজনীতি ছাড়লেন নবীন ঘনিষ্ঠ পান্ডিয়ান

    রাজনীতি ছাড়লেন নবীন ঘনিষ্ঠ পান্ডিয়ান

    0
    138
    Pandian a close friend of Naveen left politics
    Pandian a close friend of Naveen left politics
    ওড়িশায় বিজেডির ভরাডুবির পর রাজনীতি ছেড়ে দিয়েছেন নবীন পট্টনায়েকের ঘনিষ্ঠ সহযোগী ভি কার্তিকেয়ান পান্ডিয়ান। রবিবার দুপুরে একটি ভিডিও বার্তায় প্রাক্তন আইএএস অফিসার জানিয়েছেন, ওড়িশায় যেদিন এসেছিলেন সেদিন থেকেই এখানকার মানুষের বিপুল ভালবাসা পেয়েছেন তিনি।
    তিনি চেষ্টা করেছেন মানুষের জন্য কাজ করার। ১২ বছর আগে তৎকালীন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের দফতরে যোগ দিয়েছিলেন।নবীন পট্টনায়কের সঙ্গে কাজ করাটা এক সম্মানের বিষয়। নবীন পট্টনায়কের কাছ থেকে যে অভিজ্ঞতা, যে শিক্ষা অর্জন করেছেন তিনি তা সারা জীবনের সম্পদ।নবীন পট্টনায়কের প্রত্যাশা ছিল ওড়িশার মানুষের প্রতি তাঁর দর্শনকে বাস্তবায়িত করা।তাঁরা দু’জনে মিলে অনেক মাইলফলক পেরিয়েছেন।রাজনীতি ছাড়ার প্রসঙ্গে ভি কার্তিকেয়ান পান্ডিয়ান বলেছেন, তিনি রাজনীতিতে এসেছিলেন তাঁর পরামর্শদাতা নবীন পট্টনায়েককে নির্বাচনের আগে সাহায্য করার জন্য। এবং তাঁর কোনও ইচ্ছা ছিল না, কোনও নির্দিষ্ট রাজনৈতিক পদ বা ক্ষমতার জন্য। সেজন্য তিনি বিজু জনতা দলের প্রার্থীও ছিলেন না, কোনও পদেও ছিলেন না। আর এবার সিদ্ধান্ত নিয়েছেন সক্রিয় রাজনীতি থেকে সরে যাওয়ার।