
খেতে দেয়না বলেই, বারংবার বাঘ পালিয়ে আসে। নাম না করে ওড়িশা-ঝাড়খণ্ডকে এভাবেই নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আলিপুর দুয়ারের প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী বলেছেন, বাঘ পালিয়ে আসে কেন রোজ রোজ, নিজেদের রাজ্যের বাঘ সামলানোর ক্ষমতা নেই। এরপরই মুখ্যমন্ত্রীর কথায়, ওড়িশা-ঝাড়খণ্ড নিশ্চয়ই বাঘকে খেতে দেয় না। তাই তো বাঘ পালিয়ে আসে। আর এর খেসারত দিতে হয় পশ্চিমবঙ্গের গ্রামগুলোকে, সেখানকার স্থানীয়রা ভয়ে কাঁপে। আর যেই ধরা হল, ওমনি ওরা ফোন করে- ফেরৎ নেওয়ার জন্য লাফালাফি করতে থাকে। এবার ওড়িশা-ঝাড়খণ্ড থেকে বাঘ এলে ওই সমস্ত রাজ্যের লোককেই ধরতে হবে। এ প্রসঙ্গে আগেই পড়শি রাজ্যকে হুঁশিয়ারি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, না পারলে বলে দিন, বাঘকে পশ্চিমবঙ্গ সরকার রেখে দেবে। একই সঙ্গে হাতির সংখ্যা বেড়ে যাওয়া নিয়েও উষ্মা প্রকাশ করে মুখ্যমন্ত্রীর কথায়, হাতির সংখ্যা বেড়ে গেছে।
বারে বারে কেন্দ্রকে জানানো হলেও ওরা এবিষয়ে কোনও পদক্ষেপ করছে না। উত্তরবঙ্গের জঙ্গল এলাকায় বন দফতরের একাধিক বাড়াবাড়ি পদক্ষেপের জন্য এলাকার মনাুষ ক্ষুব্ধ বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়।







