গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National বাঁশের খাটিয়ায় গর্ভবতীকে নিয়ে ১০ কিমি পাড়ি 

    বাঁশের খাটিয়ায় গর্ভবতীকে নিয়ে ১০ কিমি পাড়ি 

    0
    157
    ছবি সৌজন্যে : এক্স
    টানা বৃষ্টিতে বিপর্যস্ত ওড়িশার বহু এলাকা। সেই বৃষ্টির মাঝে কাদায় আটকে পড়েছে  অ্যাম্বুল্যান্স। আর তখনই এক গর্ভবতী মহিলাকে হাসপাতালে পৌঁছে দিতে এগিয়ে এলেন গ্রামবাসীরাই। কোনও আধুনিক শয্যা নয়, বাঁশ, কাপড় আর চেয়ার দিয়ে তৈরি হল অস্থায়ী খাটিয়া।
    আর তাতেই বসিয়ে প্রায় ১০ কিলোমিটার হেঁটে ওই মহিলাকে পৌঁছে দেন গন্তব্যে। ঘটনাটি ওড়িশার মলকানগিরি জেলার ভোজগুড়া গ্রামের। গর্ভবতী মহিলা সুনাই ভোজ রবিবার দুপুরে প্রবল প্রসব যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন। পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে খবর দেন খাইরাপুট কমিউনিটি হেলথ সেন্টারে। তাঁকে আনতে রওনা দেয় একটি অ্যাম্বুল্যান্স। কিন্তু মাঝপথেই, টুসাইপাড়া গ্রাম পর্যন্ত এসে কাদায় আটকে যায় গাড়িটি। রাস্তার অবস্থা এতটাই খারাপ যে তার বেশি এগোনো সম্ভব হয়নি।
    সুনাইকে সেই খাটিয়ায় বসিয়ে শুরু হয় দীর্ঘ পদযাত্রা। প্রায় ১০ কিমি কাদামাখা রাস্তায় হেঁটে গর্ভবতী মহিলাকে অ্যাম্বুলেন্সের কাছে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে অ্যাম্বুলেন্সটি সুনাইকে নিয়ে হাসপাতালে পৌঁছায়। ওইদিন সন্ধ্যে ৬টা নাগাদ সুস্থ পুত্র সন্তানের জন্ম দেন সুনাই ভোজ।