
লোকসভা নির্বাচনের পরেও একাধিকবার প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব পেয়েছেন তিনি।ফের এমনই বিস্ফোরক দাবি করেছেনকেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ি।
কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, তিনি একাধিকবার প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব পেয়েছেন। লোকসভা ভোটের আগে, এমনকী পরেও। সেই প্রস্তাব যে বিজেপির তরফে আসেনি সেটাও বুঝিয়ে দিয়েছেন তিনি। কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী বলে দিয়েছেন, ওই প্রস্তাব গ্রহণ করার কোনও প্রশ্নই ছিল না।তিনি তাঁর আদর্শ থেকে সরে যেতে পারেন না। প্রধানমন্ত্রী হওয়াটা তাঁর উদ্দেশ্য নয়।তিনি মতাদর্শ নিয়ে বাঁচেন।প্রসঙ্গত, কিছুদিন আগে নিজেই এক সাক্ষাৎকারে লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব পেয়েছিলেন বলে জানিয়েছিলেন বর্ষীয়ান বিজেপি নেতা।
