
স্বাস্থ্য ভবনে শাসক দলের চিকিৎসক বিধায়কদের প্রশাসনিক কর্তাদের বৈঠক। স্বাস্থ্য দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি এবং সচিব পর্যায়ের আমলাদের সঙ্গে বৈঠক চিকিৎসক বিধায়কদের।
অশোকনগরের বিধায়ক সুময় হীরা কুলটির বিধায়ক অজয় পোদ্দার তমলুকের বিধায়ক হরে কৃষ্ণ বেরা জামুরিয়ার বিধায়ক বিজন মুখার্জি সিঙ্গুরের বিধায়ক অরূপ দাস বিধাননগরের বিধায়ক শারদ্বত মুখোপাধ্যায় বেহালা পশ্চিমের বিধায়ক ইন্দ্রনীল খাঁ চন্ডীপুরের বিধায়ক পীযূষ কান্তি দাস যান স্বাস্থ্য ভবনে।এদিকে,সোমবার সকাল থেকেই অ্যাকশন মোডে বিধাননগর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক শারদ্বত মুখোপাধ্যায়।
সোমবার সকালে তিনি বিধাননগরের মাতৃসদন হাসপাতালে পরিদর্শন করতে যান। সেখানে কী ধরনের ব্যবস্থা রয়েছে? কী কী সমস্যা রয়েছে এই বিষয় নিয়ে সেখানকার অধিকারিকের সঙ্গে কথা বলেছেন।







