যুদ্ধ আবহে তেল সংকট 

0
220
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

যুদ্ধ আবহেই তৈরী হয়েছে তেল সংকট। আর সেই প্রভাব দেখা গিয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন পেট্রল পাম্পগুলিতেই। 

জ্বালানি নিয়ে আতঙ্ক ছড়াতেই  পাম্পে যাওয়ার হিড়িক পড়েছে সাধারণ মানুষের মধ্যে।  মহেশতলার একটি পেট্রোল পাম্পে দেখা যায় ‘পেট্রোল নেই’ বলে বোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। খবর ছড়িয়ে পড়তেই মহেশতলা, বজবজ এবং মেটিয়াবুরুজের বিভিন্ন পেট্রোল পাম্পে হুড়োহুড়িও পড়ে যায়। এরই মাঝে প্রয়োজনের বেশি তেল সংগ্রহ করতে শুরু করেছে বেশ কিছু মানিষ ফলত কৃত্তিম তেল সংকট তৈরী হয়েছে এলাকাজুড়ে।  যদিও সরকারি ভাবে এখনও পর্যন্ত জ্বালানির কোনও ঘাটতির কথা ঘোষণা করা হয়নি।

তবুও যুদ্ধ পরিস্থিতির জেরে গুজব ও আশঙ্কার কারণে মানুষ অতিরিক্ত পেট্রোল সংগ্রহ করার চেষ্টা করছেন বলেই মনে করছেন স্থানীয়রা।বর্তমানে প্রশাসনের তরফে সাধারণ মানুষকে অযথা আতঙ্কিত না হয়ে স্বাভাবিকভাবে জ্বালানি ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে।