
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে টানা পতন অব্যাহত রয়েছে। টানা তিন দিন ধরে ক্রুড অয়েলের দাম কমেছে।ব্রেন্ট ক্রুডের দাম ১০ সেন্ট কমে দাঁড়িয়েছে প্রতি ব্যারেল ৬৬ দশমিক ৮৯ ডলার এবং আমেরিকার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেল ১৩ সেন্ট কমে হয়েছে ৬৩ দশমিক ৩৫ ডলার।
সপ্তাহজুড়ে ব্রেন্টের দাম কমেছে প্রায় ১ দশমিক ৮ শতাংশ এবং ডব্লিউটিআই কমেছে ১ শতাংশ।বিশ্লেষকদের মতে, ওপেক প্লাস জোটের বাড়তি সরবরাহের আশঙ্কা এবং আমেরিকায় অপ্রত্যাশিতভাবে তেলের মজুত বৃদ্ধি এই পতনের মূল কারণ। মার্কিন জ্বালানি তথ্য প্রশাসন জানিয়েছে, গত সপ্তাহে আমেরিকায় অপরিশোধিত তেলের মজুত বেড়েছে ২৪ লাখ ব্যারেল, অথচ ধারণা ছিল বাজারে মজুত কমবে।
এছাড়া, আসন্ন বৈঠকে ওপেক প্লাস সদস্যরা আগামী অক্টোবর থেকে উৎপাদন আরও বাড়ানোর বিষয়টি আলোচনা করতে পারেন।যদি উৎপাদন বাড়ে, তবে বিশ্বের মোট চাহিদার প্রায় ১ দশমিক ৬ শতাংশ সমপরিমাণ অতিরিক্ত তেল বাজারে প্রবাহিত হতে পারে।
