গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International ট্রাম্পের মন্তব্যে বিশ্ববাজারে তেলের দরপতন

    ট্রাম্পের মন্তব্যে বিশ্ববাজারে তেলের দরপতন

    0
    13
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    ইরানের যুদ্ধ খুব দ্রুত শেষ হতে পারে বলে আবারও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই বক্তব্যের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা কমে গেছে।

    একই সঙ্গে আমেরিকা ও ইরানের মধ্যে সম্ভাব্য আলোচনার অগ্রগতির খবরেও বাজারে স্বস্তি ফিরেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম কমে যায় বুধবার। ব্রেন্ট ক্রুডের ফিউচারসের দাম ৮৮ সেন্ট বা প্রায় ০.৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১১০ দশমিক ৪০ ডলারে নেমে আসে।অন্যদিকে আমেরিকার বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ,ডব্লিউটিআই তেলের দামও কমেছে।এই তেলের ফিউচারসের দাম ৬৭ সেন্ট বা ০.৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৩ দশমিক ৪৮ ডলারে দাঁড়িয়েছে।বাজার বিশ্লেষকেরা বলছেন, ইরানকে ঘিরে রাজনৈতিক পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় তেলের দামে চাপ কমেছে।

    বিনিয়োগকারীরা এখন দেখার চেষ্টা করছেন, বর্তমান উত্তেজনা শেষ পর্যন্ত কোন দিকে যায় এবং কোনো সমঝোতা হয় কি না।বলা হচ্ছে,সম্ভাব্য কোনো চুক্তির আশায় বাজারে দামের ওপর চাপ কিছুটা কমেছে।