বিশ্ববাজারে হু হু করে পড়ল তেলের দাম

0
17
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল
আন্তর্জাতিক বাজারে হু হু করে পড়েছে অপরিশোধিত তেলের দাম, যা দু’মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। এরপরই আশার আলো দেখতে শুরু করেছে ভারত। বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম এক ধাক্কায় প্রায় ৪ শতাংশ হ্রাস পেয়ে ব্যারেল প্রতি ৮৫ ডলারের নিচে নেমে যায়।
যদিও পরে কিছুটা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় প্রায় ৮৭.৫০ ডলারে। যুদ্ধ শুরুর আগে অপরিশোধিত তেলের দাম ছিল ব্যারেল প্রতি প্রায় ৭০ ডলার। আমেরিকা ও ইরানের মধ্যে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তি হলে তার বড় প্রভাব পড়তে পারে ভারতের অর্থনীতিতে।
কারণ, ভারত বিশ্বের অন্যতম বড় তেল আমদানিকারক দেশ। হরমুজ প্রণালী দিয়ে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও এলপিজি ভারতে প্রবেশ করে। সুতরাং এই পথ স্বাভাবিক হলে কমতে পারে ভারতের জ্বালানি আমদানি খরচ। এর ফলে কমবে পেট্রোল-ডিজেলের দাম। পাশাপাশি, অর্থনীতির উপর থেকেও কিছুটা চাপ কমবে।