পাঁচ মাসে সর্বোচ্চ তেলের দাম অস্থির শেয়ার বাজার

0
90
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
ইরানে আমেরিকার আক্রমণের পর সোমবার দিনের শুরুতেই তীব্র ধস নেমেছে এশিয়ার শেয়ার বাজারে। তেলের দাম ছুঁয়েছে গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ সীমায়। বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স প্রায় ৮৪৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৮১ হাজার ৫৬৪ পয়েন্টে।
এদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি প্রায় ২৫২ পয়েন্ট নিম্নগামী হয়ে ২৪ হাজার ৮৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে। নিফটি মিডক্যাপ ১০০ এবং নিফটি স্মলক্যাপ ১০০ এর সূচকও নিম্নগামী। ফলে মাথায় হাত পড়েছে বিনিয়োগকারীদের। অন্যদিকে ইজরায়েলের পক্ষ নিয়ে আমেরিকা সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ায় হরমুজপ্রণালী বন্ধের প্রক্রিয়া শুরু করে দিয়েছে ইরান।
সে দেশের সংসদ হরমুজ প্রণালী বন্ধ করার অনুমোদন দিয়েছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিরাপত্তা বাহিনীর ওপর ছেড়ে দিয়েছে। তাতে চিন্তার ভাঁজ পড়েছে ভারতের কপালে। বিশ্বজুড়ে তেল সরবরাহের জন্য ওই প্রণালী খুব গুরুত্বপূর্ণ। বহু দেশের অর্থনীতি নির্ভর করে হরমুজ প্রণালীর ওপর।