
চার রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের পরেই তেল, গ্যাস এবং অন্যান্য জ্বালানির দাম বাড়বে বলে আশঙ্কায় ভুগছেন দেশবাসী। বেশ কয়েকটি জায়গায় পেট্রল মজুত করে রাখতে শুরু হয়েছে প্যানিক বাইইং।
এহেন পরিস্থিতিতে তেলের দাম বৃদ্ধি নিয়ে আমজনতার উদ্দেশে কেন্দ্রের বার্তা, গুজবে কান দেবেন না।প্যানিক বাইংয়ের খবর প্রকাশ্যে আসতেই মুখ খুলেছে কেন্দ্রীয় সরকার। পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি সুজাতা শর্মা বলেছেন,বেশ কিছু জায়গায় প্যানিক বাইং চলছে বলে খবর পেয়েছেন। রাজ্য সরকারগুলির সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। বিক্রেতাদের উপরেও নজর রাখা হচ্ছে। সর্বত্র যেন পর্যাপ্ত পরিমাণ পেট্রল-ডিজেল মজুত থাকে, সেটা নিশ্চিত করা হবে।একইসঙ্গে দাম বাড়ার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দিয়েছেন সুজাতা। তাঁর কথায়,পেট্রল-ডিজেলের দাম বাড়ানো নিয়ে এখনও কোনও পরিকল্পনা নেই।এদিকে,মধ্যপ্রাচ্যে যুদ্ধ, হরমুজ প্রণালীতে অবরোধ ইত্যাদি নানা কারণে গত একমাসেরও বেশি সময় ধরে বারবার জ্বালানি সংকটের পরিস্থিতি তৈরি হয়েছে দেশজুড়ে।
আমজনতার আশঙ্কা, বিধানসভা নির্বাচনের পাট চুকলেই দেশজুড়ে পেট্রল এবং অন্যান্য জ্বালানির দাম বেড়ে যাবে। বুধবারের আগে পর্যাপ্ত পরিমাণ পেট্রল মজুত করতে দেশের একাধিক প্রান্তে বেড়েছে প্যানিক বাইং।
