গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home South 24 Pgs বাড়ির দেওয়াল দিয়ে চুইয়ে পড়ছে তেল, শোরগোল সোনারপুরে

    বাড়ির দেওয়াল দিয়ে চুইয়ে পড়ছে তেল, শোরগোল সোনারপুরে

    0
    97
    ছবি সৌজন্যে : নিজস্ব

    বাড়ির দেওয়াল, মেঝে থেকে অনবরত বেরোচ্ছে তেল। কালো চিটচিটে তেলে ভরে যাচ্ছে দেওয়াল, কার্নিস মেঝে।

    দক্ষিণ ২৪ পরগনার বাজপুর সোনারপুরে এমন ঘটনায় রীতিমত শোরগোল পড়েছে। তেলের মত চিটচিটে পদার্থ আসলে কি তা ভেবেই পারছেন না বাসিন্দারা। রতন সরকার এই বাড়িটি অন্তত ৫০ বছর আগে তৈরি করেছিলেন। হঠাৎ করে এমন ঘটনায় বাড়ি ভেঙে পড়ার আশঙ্কায় ভুগছেন সরকার পরিবার। বছর খানেক আগে ৩ তলা বাড়িটি রং করার সময় প্রথম বিষয়টি সামনে আসে। খবর পেয়ে পুরসভার ইঞ্জিনিয়ারদের সঙ্গে নিয়ে পরিদর্শন করেছেন স্থানীয় কাউন্সিলর।

    খবর দেওয়া হয়েছে ওএনজিসি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আইআইপিসি ডিপার্টমেন্ট, রাজপুর সোনারপুর পুরসভা এবং নরেন্দ্রপুর থানাকে।