গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Lifestyle নখের উপকারী তেল

    নখের উপকারী তেল

    0
    85
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    সাধারণতঃ নখের আর্দ্রতা হারালে রখ ভঙ্গুর ও মলিন দেখায়।প্রতিকার হিসেবে রাতে ঘুমাতে যাওয়ার আগে নখের ওপরে এবং চারপাশে ভালো করে তেল লাগিয়ে নিন।এক্ষেত্রে প্রাকৃতিক তেল বেশ উপকারী। যা নখের পুষ্টি ও শক্তি জোগায়।

    এতে নখের কিউটিকল আর্দ্র থাকে, দ্রুত বৃদ্ধি পায় এবং চকচকে হয়।নখের সমস্যার সমাধানে নানা ভূমিকা রাখে এই তেল।এতে আছে প্রাকৃতিক ফ্যাটি অ্যাসিড ও অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান যা নখের সংক্রমণ কমায়, নখের বৃদ্ধি ভালো রাখে, ফাটা কমায়, নখ মজবুত, মসৃণ ও সুস্থ রাখে।এদিকে,ক্যাস্টর অয়েল,অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড ও অন্যান্য পুষ্টি উপাদান সমৃদ্ধ। ক্যাস্টর অয়েল রক্ত সঞ্চালন বাড়ায়, কিউটিকল আর্দ্র রাখে এবং নখের বৃদ্ধিতে সাহায্য করে। এ ছাড়াও আছে রাইসিনোলিয়েক অ্যাসিড যা নখ সুদৃঢ় করতে সাহায্য করে। ওদিকে গবেষণায় দেখা গেছে, লবঙ্গ তেল ছত্রাক ও ব্যাক্টেরিয়া বিরোধী। যা নখের সংক্রমণের বিরুদ্ধে কাজ করে। এটা নখের সামগ্রিক সুস্থতা রক্ষা করে, নখের প্রদাহ ও যে কোনো অস্বস্তি উপশম করতে পারে। আবার,ভঙ্গুর, রুক্ষ বা হলদে নখের যত্নে ভিটামিন ই তেল উপকারী। এর আর্দ্রতা রক্ষাকারী উপাদান নখ মসৃণ ও আর্দ্র রাখে।

    কিউটিকলের ক্ষয়পূরণ, প্রদাহ হ্রাস ও নখের ভিত শক্ত করতে সাহায্য করে। সেইসঙ্গে ভিটামিন ই তেল,নখের বৃদ্ধি, ফাটা ও ভঙ্গুরভাব কমাতে উপকারী। এতে আছে ফ্যাটি অ্যাসিড যা চুল, ত্বক ও নখের আর্দ্রতা ধরে রাখে। তাই ত্বক পরিচর্যার রুটিনে এ ধরনের তেল যুক্ত করা যায়।