
মাথায় ট্রাঙ্ক ভর্তি দলিল-দস্তাবেজ, শরীরের বিভিন্ন জায়গায় ঝুলানো রয়েছে হিয়ারিংয়ের নোটিস, বিভিন্ন নথি। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে শুনানিকেন্দ্রে এভাবেই হাজির হয়েছেন এক বৃদ্ধ।
ঘাটালের অজবনগরের বাসিন্দা শেখ জাফর আলি শুনানির নোটিস পায়। সেইমত বৃহস্পতিবার শুনানি কেন্দ্রে মাথায় ট্রাঙ্ক নিয়ে হাজির হয়েছেন। শেখ জাফর আলির দাবি তিনি পড়াশোনা জানেন না। তাই পরিবারের যত দলিল দস্তাবেজ আছে সব ট্রাঙ্কে ভর্তি করে নিয়ে এসেছেন যাতে অফিসাররা প্রয়োজনীয় যা দরকার দেখে নিতে পারেন।
ঘাটালের অজবনগর ২ গ্রাম পঞ্চায়েতের ভোটারের এমন পদক্ষেপে অবাক বিডিও অফিসের কর্মারা। শেখ জাফর আলির এমন কর্মকাণ্ডে রীতিমত অস্বস্তি পড়েন আধিকারিকরা।
