হাতির হানায় প্রৌঢ়ের মৃত্যু ঝাড়গ্রামে 

0
177
ছবি সৌজন্যে : নিজস্ব
আবারও হাতির হানায় এক প্রৌঢ়ের মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ঝাড়গ্রামের পুকুরিয়ায়। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তি বছর ৬১-র পরিমল মাহাত।
পরিবার সূত্রে জানা যায়,  পরিমাল বাড়ির বারান্দাতে ঘুমচ্ছিলেন। বৃহস্পতিবার ভোর সাড়ে তিনটের নাগাদ দরজায় আওয়াজ হতে দরজা খুলতেই একটি হাতি তাকে শুড়ে পেঁচিয়ে নিয়ে বাড়ির কিছু দূরে আছারে মেরে ফেলে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই প্রৌঢ়ের। বনদফতর সূত্রে জানা গেছে, চারটি হাতির দল বাঁদর ভুলার দিক থেকে এসে এই ঘটনা ঘটিয়েছে। অপারদিকে এলাকাবাসীর অভিযোগ ওই অঞ্চলে সারাদিনই হাতি ঘোরা ফেরা করছে। যার জেরে কাজু বাগান থেকে কাজু বা শাল পাতা তুলতে যেতে পারছেন না জঙ্গলে।
বন দফতরকে বারবার বলা সত্বেও কোনও ব্যবস্থা নেয়নি।  বারংবার একই ঘটনা ঘটতে বন দফতরের বিরুদ্ধে ক্রমশ ক্ষোভ বাড়ছে স্থানীয় মানুষজনের।