
বৃদ্ধ স্বামীকে হাত-পা বেঁধে রেখে বৃদ্ধাকে খুনের অভিযোগে শোরগোল পড়েছে নিউ গড়িয়ায়। ঘরের মধ্য থেকেই হাত-পা বাঁধা অবস্থায় বছর ৭০-র বিজয়া দাসের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে।
বাড়ির সিসিক্যামেরা, বিদ্যুতের তার কাটা অবস্থায় ছিল। তার স্বামী পি কে দাসকেও হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশের অনুমান সম্পত্তি দখলের জন্য এমন কাণ্ড ঘটানো হতে পারে। বৃদ্ধার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর গয়নাও নেই। খোয়া গিয়েছে টাকা। পঞ্চসায়রের নিউ গড়িয়া কো অপারেটিভ এস৩২ কুলু ভিলায় থাকতেন বছর ৭০-র বিজয়া দাস এবং তাঁর স্বামী পিকে দাস। তাঁদের মেয়ে বিদেশে থাকেন। ছেলে থাকেন ভিনরাজ্যে। শুক্রবার সকালে পরিচারিকা কলিং বেল বাজিয়ে কোনও সাড়া না পেয়ে সন্দেহ হয়। এরপর খবর দেওয়া হয় পুলিশে। এরপর পুলিশ গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় বৃদ্ধার রক্তাক্ত দেহ উদ্ধার করে।
পাশেই হাত-পা বাধা অবস্থায় পড়েছিল স্বামী। গুরুতর আহত না হলেও আতঙ্কিত অবস্থায় তাঁকে এক আত্মীয়ের বাড়ি নিয়ে যাওয়া হয়েছে।
