জমি বিবাদে ইট, বৃদ্ধের মৃত্যু লালগোলায়, তপ্ত নন্দীগ্রামও

0
579
Militant attack on pilgrim bus in Kashmir death is increasing
Militant attack on pilgrim bus in Kashmir death is increasing

রাস্তা তৈরি নিয়ে দুই পরিবারের ঝামেলায় ইটের আঘাতে প্রাণ গেল বৃদ্ধের। মুর্শিদাবাদের লালগোলায় অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে।

জানা গিয়েছে বুধবার সকালে রাস্তা তৈরি করা নিয়ে দুই পরিবারের মধ্যে বচসা বাধে। একে অপরকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকে। অভিযোগ তখনই সাকমাল শেখ নামে এক বৃদ্ধের বুকে ইটের আঘাত লাগে। ঘটনাস্থলে লটিয়ে পড়েন তিনি। তড়িঘড়ি সাকমাল শেখকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এদিকে এবিভিপি, টিএমসিপি-র সংঘর্ষে ধুন্ধুমার নন্দীগ্রাম কলেজ। এবিভিপির অভিযোগ কলেজ ক্যাম্পাসে পতাকা লাগাতে বাধা দেয় টিএমসিপির ছাত্ররা। এরপরে দুই ছাত্র সংগঠনের সদস্যদের মধ্যে বচসা বাধে। এবিভিপির অভিযোগ টিএমসপির সদস্যরা তাদের মারধর করেছে। যদিও টিএমসিপির দাবি এবিভিপির সদস্যরাই তাদের ওপর হামলা চালিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। খবর পেয়ে নন্দীগ্রাম থানার বিশাল পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।