
চায়ের দোকানে বচসায় বৃদ্ধকে ঘুষি মেরে খুনের অভিযোগে শোরগোল পড়েছে পূর্ব বর্ধমানের মেমারিতে। জানা গিয়েছে মেমারির বড়পলাশন এলাকার বাসিন্দা লাল্টু শিকদার বাড়ির কাছে একটি চায়ের দোকানে চা খেতে গিয়েছিলেন।
সেখানে কোনও বিষয়ে বছর ৭০-র লাল্টু শিকদারের সঙ্গে বচসা বাধে বছর ষাটের শেখ আসলামের সঙ্গে। অভিযোগ এরপরেই বচসা থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুজন। অভিযোগ তখনই শেখ আসলাম লাল্টু শিকদারকে ঘুষি মারেন। এরপরেই মাটিতে পড়ে যান তিনি।
স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
