
চিকিৎসাধীন বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধারে শোরগোল পড়েছে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। জানা গিয়েছে উত্তরপাড়ার চক লেন এলাকার বাসিন্দা নরেন্দ্রনাথ ভূঁইয়া শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে উত্তরপাড়া হাসপাতালে ভর্তি ছিলেন।
বৃহস্পতিবার সকালে হাসপাতালের মধ্যেই গলায় ফাঁস লাগানো অবস্থায় দেহ উদ্ধার হয়। সবার নজর এড়িয়ে কিভাবে বৃদ্ধ আত্মহত্যা করেছেন, খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা। বিষয়টি সামনে আসতেই হাসপাতাল কর্তৃপক্ষের নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছেন অন্য রোগীর আত্মীয়রা।
হাসপাতালের গাফিলতির অভিযোগ তুলে তাঁরা সরব হয়েছেন।
