গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata মনোজিতের বিরুদ্ধে পুরনো নোটিসে চর্চা, পঞ্চম মোবাইল বাজেয়াপ্ত

    মনোজিতের বিরুদ্ধে পুরনো নোটিসে চর্চা, পঞ্চম মোবাইল বাজেয়াপ্ত

    0
    160
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    মনোজিৎ মিশ্র-র আতঙ্কে ২০২২-এ লালবাজারে চিঠি দিয়েছিলেন সাউথ ক্যালকাটা ল’কলেজের ভাইস প্রিন্সিপাল। জানা গিয়েছে ২০২২-র ২৪ মার্চ কলেজে একটি অনুষ্ঠান ছিল।

    জয়েন্ট সিপিকে লেখা চিঠিতে ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায় অভিযোগ করেছিলেন মনোজিৎ এবং তাঁর দলবল কলেজ অনুষ্ঠান পণ্ড করতে পারে। তাই বাড়তি নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছিলেন ভাইস প্রিন্সিপাল। যার বিরুদ্ধে অভিযোগ ২০২৪-র অগাস্টে সেই মনোজিতের ওপরেই ভরসা রেখেই নোটিস দেওয়া হয়। যেখানে উল্লেখ করা হয়েছে কলেজের যেকোনও অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের মনোজিৎ মিশ্র-র সঙ্গে যোগাযোগ করতে হবে। এর ঠিক একমাস পরে ফের নোটিসে জানানো হয় বিকেল ৪টের পর আর কলেজ চত্বরে থাকতে পারবে না ছাত্রছাত্রীরা। দুপুর ৩টে ৪৫-এ ফাইনাল বেল বাজার পর আর কেউ কলেজ খালি করে দিতে হবে। এরপর নভেম্বরেও একইরকম নোটিস দেওয়া হয়। যা নিয়ে চর্চা শুরু হয়েছে। কারণ কলেজে গণধর্ষণের ঘটনা ৪টের পরেই হয়েছে। এদিকে ঘটনার দিন মর্নিং সিফটে থাকা নিরাপত্তারক্ষীর মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ।

    আগেই মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র, তাঁর দুই সহযোগী জেব আহমেদ, প্রমিত মুখোপাধ্যায় ছাড়াও আরেক নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়ের মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ।