পুরোনো রাউটারেই বড় সাইবার ঝুঁকি

0
69
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

ঘরের কোণে পড়ে থাকা পুরানো ওয়াই ফাই রাউটারটি কি কেবল ইন্টারনেট দিচ্ছে নাকি হ্যাকারদের জন্য গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের দুয়ার খুলে দিচ্ছে? সম্প্রতি জরুরি এক সতর্কবার্তা জারি করেছে মার্কিন তদন্ত সংস্থা,ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা, এফবিআই।

 যেখানে বলা হয়েছে, এক দশকেরও বেশি পুরানো কিছু নির্দিষ্ট মডেলের রাউটার এখন সাইবার অপরাধীদের প্রধান লক্ষ্যবস্তু। গত দশ বছরের মধ্যে কেউ যদি নিজের রাউটারটি আপডেট বা পরিবর্তন করে থাকেন তবে তার চিন্তার কিছু নেই। এ বিশেষ সতর্কতাটি কেবল সেসব ডিভাইসের জন্য প্রযোজ্য যেগুলো ২০০০ সালের শেষদিকে বা ২০১০ সালের শুরুর দিকে তৈরি।একটি রাউটারের মেয়াদ শেষ হয়ে গেলে তা আর কোনো সফটওয়্যার আপডেট বা নিরাপত্তা প্যাচ পায় না।একবার এমনটি ঘটলে সেগুলো সাইবার অপরাধীদের সহজ লক্ষ্যে পরিণত হয়। কারণ এসব রাউটারকে কব্জা করা সহজ।এক জনসতর্কতামূলক বার্তায় এফবিআই বলেছে,পুরানো বিভিন্ন রাউটারের নিরাপত্তা ত্রুটিগুলোকে কাজে লাগিয়ে সেগুলোতে ম্যালওয়্যার ঢুকিয়ে দিচ্ছে হ্যাকাররা।এর মাধ্যমে রাউটারের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে ও গোপনে বিভিন্ন ডিভাইসকে,বটনেট-এর অন্তর্ভুক্ত করছে তারা।বটনেট হচ্ছে হ্যাক করা অনেকগুলো ডিভাইসের একটি নেটওয়ার্ক, যা ব্যবহার করে বড় ধরনের সাইবার হামলা চালানো বা অন্যান্য অপরাধীদের কাছে অর্থের বিনিময়ে প্রবেশাধিকার বিক্রি হয় এফবিআই নির্দিষ্টভাবে এক ডজন পুরানো মডেলের নাম উল্লেখ করেছে যেগুলো বিশেষভাবে ঝুঁকিপূর্ণ।এ সবকটি মডেলই লিংকসিস ব্র্যান্ডের, যা মাঝারি মানের ওয়াই ফাই রাউটার ব্র্যান্ড।

এ তালিকায় থাকা আরও কিছু মডেল হচ্ছে ২০১১ সালের ই ১২০০, ২০১১ সালের ই ২৫০০, ২০১১ সালের ই ৪২০০, ২০০৯ সালের ডব্লিউআরটি ৩২০০ এবং ২০১০ সালের এম ১০।