গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata নতুন কোভিডে বর্ম হবে পুরনো টিকাই! 

    নতুন কোভিডে বর্ম হবে পুরনো টিকাই! 

    0
    114
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    দেশজুড়ে বাড়ছে কোভিডের নতুন প্রজাতির সংক্রমণ। যাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা চিহ্নিত করেছে, এনবি.ওয়ান.এইট.ওয়ান রূপে।
    বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হলেও গুরুতর অসুস্থ হওয়ার আশঙ্কা কম। প্রয়োজন পড়বে না আইসিইউ নির্ভরতার। তবে নয়া ভ্যারিয়েন্ট ছোঁয়াচে। ১৮ মে পর্যন্ত ২২টি দেশে এই নয়া প্রজাতিতে আক্রান্ত হওয়ার খোঁজ মিলেছে। ভাইরোলজিস্টরা জানিয়েছেন, কলকাতাতেও একাধিক রোগীর শরীরে কোভিডের যে নয়া প্রজাতি দেখা যাচ্ছে তা এই এনবি.ওয়ান.এইট.ওয়ান। যে সব দেশে এই ভ্যারিয়েন্ট ব্যাপকভাবে ছড়িয়েছে সেখানে বেড়েছে আক্রান্তের সংখ্যা। যাঁদের কোমর্বিডিটি রয়েছে তাদের শ্বাসকষ্টের জন্য ভর্তি হতে হয়েছে হাসপাতালে।
    পুরনো ভ্যারিয়েন্টগুলোর তুলনায় এটি শরীরকে বেশি কাবু করতে পারছে না। বাজারে অনুমোদিত যে কোভিড ১৯ ভ্যাকসিন রয়েছে তা নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে একইরকম কার্যকর।