লন্ডনে ছুরি হামলায় নিহত ভারতীয় বংশোদ্ভূত বৃদ্ধা

0
256
Old woman of Indian origin killed in knife attack in London
Old woman of Indian origin killed in knife attack in London
লন্ডনের বাসস্টপে আততায়ীর ছুরি হামলায় মৃত্যু হয়েছে ভারতীয় বংশোদ্ভূত এক বৃদ্ধার। অভিযুক্তকে আটক করা হয়েছে।নিহত মহিলার নাম অনীতা মুখে।
বয়স ৬৬ বছর। তিনি ন্যাশনাল হেলথ সার্ভিসে একজন মেডিক্যাল সেক্রেটারির পদে ছিলেন।সম্প্রতি লন্ডনের এডগার অঞ্চলের একটি বাসস্টপে দাঁড়িয়েছিলেন অনীতা মুখে। হঠাৎই তাঁর উপরে চড়াও হয় অভিযুক্ত তরুণ। ছুরির উপর্যুপরি আঘাত হানতে থাকে বুক ও গলায়। সঙ্গে সঙ্গে খবর যায় পুলিশে। দ্রুত এয়ার অ্যাম্বুল্যান্স আসে ঘটনাস্থলে। সেখানেই তাঁর চিকিৎসা শুরু হয়। কিন্তু অনেক চেষ্টার পরও বাঁচানো যায়নি অনীতা মুখেকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।অভিযুক্তকে ইতিমধ্যেই ওল্ড বেলি কোর্টে তোলা হয়েছিল। মামলার পরবর্তী শুনানি আগস্টে। তার বিরুদ্ধে খুনের অভিযোগ ছাড়াও বেআইনি অস্ত্র রাখার অভিযোগও আনা হয়েছে। এদিকে মৃতার পরিবার এই কঠিন সময়ে গোপনীয়তা অবলম্বন করার কথাই জানিয়েছে।