দেশে ফিরল অলিম্পিকে পদকজয়ী হকিদল

0
154
Olympic medal winning hockey team returned to the country
Olympic medal winning hockey team returned to the country
দেশে ফিরেছে অলিম্পিকে পদকজয়ী ভারতীয় হকি দল। প্যারিস থেকে বিমান ছাড়ার আগেই ঘোষণা করেছিলেন পাইলট।
বিমানের মধ্যে তখন বসে ভারতের হকি দলের অনেক খেলোয়াড়। তাদের নাম ঘোষণার সঙ্গেই শুরু হয় হাততালি। সেই হাততালি থামেনি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরেও। জনতা স্বাগত জানিয়েছে হরমনপ্রীত সিংদের। বিমানবন্দরের বাইরে ঢোলের তালে নাচতে দেখা গিয়েছে ভারতীয় দলের খেলোয়াড়দের।পুরো ভারতীয় দল অবশ্য ভারতে ফেরেনি। পিআর শ্রীজেশ, অমিত রুইদাস, রাজকুমার পাল, অভিষেক, সুখজিৎ সিংরা থেকে গিয়েছেন সমাপ্তি অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। শ্রীজেশ ও মনু ভাকের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক। বাকিরা শনিবার সকালে ভারতে ফিরেছেন।পরে সাংবাদিকদের হরমনপ্রীত সিং বলেছেন, তাঁরা ফেডারেশনের কাছে যা যা চেয়েছেন সব পূর্ণ হয়েছে। গোটা অলিম্পিক্স জুড়ে সমর্থন পেয়েছেন।তিনি সকলকে ধন্যবাদ দিতে চান।