দু’ বছরের জন্য নিষিদ্ধ স্প্রিন্টার ফ্রেড কার্লি

0
84
ছবি সৌজন্যে : এক্স

ডোপ পরীক্ষার নিয়ম ভঙ্গের দায়ে দু’ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন আমেরিকার অলিম্পিক পদকজয়ী স্প্রিন্টার ফ্রেড কার্লি। চলতি বছরে ডোপ পরীক্ষার জন্য নির্ধারিত তিনটি নমুনা দিতে ব্যর্থ হওয়ায় তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

অ্যাথলেটিকসের নৈতিকতা তদারকি সংস্থা অ্যাথলেটিকস ইন্টিগ্রিটি ইউনিট এক বিবৃতিতে কার্লির ওপর দু’ বছরের নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি নিশ্চিত করেছে।৩০ বছর বয়সী এই স্প্রিন্টার ডোপ পরীক্ষার জন্য নিজের অবস্থানসংক্রান্ত তথ্য না দিয়ে আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে জানানো হয়েছে। ডোপিংবিরোধী নীতি অনুযায়ী, এক বছরে তিনবার নির্ধারিত পরীক্ষায় অনুপস্থিত থাকলে সর্বোচ্চ দু’ বছরের নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে।উল্লেখ,ফ্রেড কার্লি আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার অন্যতম সফল স্প্রিন্টার।

তিনি ২০২০ সালের টোকিও অলিম্পিকে ১০০ মিটার স্প্রিন্টে রৌপ্য পদক এবং ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে একই ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছিলেন।এই নিষেধাজ্ঞার ফলে আগামী দু’ বছর আন্তর্জাতিক কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না স্প্রিন্টার ফ্রেড কার্লি।