লোকসভার স্পিকার এনডিএ-র ওম বিড়লাই

0
201
Lok Sabha Speaker Om Birlai of NDA
Lok Sabha Speaker Om Birlai of NDA

ধ্বনিভোটে লোকসভার স্পিকার হিসাবে নির্বাচিত হয়েছেন এনডিএ-র প্রার্থী ওম বিড়লাই। এই নিয়ে দ্বিতীয়বার লোকসভার স্পিকার হয়েছেন তিনি।

তাঁর বিরুদ্ধে স্পিকার পদে নির্বাচনের জন্য প্রার্থী দিয়েছিল বিরোধী জোট ইন্ডিয়া। বুধবার ছিল সেই ভোটাভুটি। ১১টা নাগাদ সেই ভোটাভুটি শুরু হয়। ভোটে সংখ্যাগরিষ্ঠতায় জিতে যান রাজস্থানের সাংসদ ওম বিড়লা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। একইসঙ্গে ওম বিড়লার হাসিমুখে সংসদ পরিচালনার প্রশংসাও করেছেন তিনি। অন্যদিকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী অভিনন্দন জানিয়ে বলেছেন, এই সংসদ দেশের কণ্ঠ। সরকারের হাতে ক্ষমতা রয়েছে, কিন্তু বিরোধীরাও দেশের জনগণের কণ্ঠস্বর। বিরোধীরা চায় সংসদ অধিবেশন ভালভাবে হোক। বিরোধীদের কণ্ঠ পৌঁছে দেওয়া জরুরি। আশা করবেন, স্পিকার হিসেবে ওম বিড়লা কথা বলার সুযোগ দেবেন। সংসদ কত ভালভাবে চলল, সেটা প্রশ্ন নয়। বরং প্রশ্ন হল, বিরোধীদের কণ্ঠস্বর কতটা শোনা হল। এবারের নির্বাচনের ফলাফল বলছে, জনগণ চায় বিরোধীরা সংবিধান রক্ষা করুক।