
মাঝ সমুদ্রে ওমানগামী ভেসেলে ভয়াবহ আগুন লেগে যাওয়ায় দ্রুত উদ্ধার কাজে নেমেছে ভারতীয় নৌসেনা। এই ভেসেলে ভারতীয় বংশোদ্ভূত ১৪ জন ক্রু সদস্য ছিলেন।
নৌবাহিনীর তৎপরতায় তাঁরা প্রত্যেকেই সুরক্ষিত রয়েছেন। এমটি ই চেং ৬ নামের ওই ভেসেলটি ভারতের কান্দলা থেকে ওমানের শিনাসে যাচ্ছিল। তখনই মাঝ সমুদ্রে থাকাকালীনা ভেসেলের ইঞ্জিন রুমে ভয়াবহ আগুন লেগে গিয়ে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়।
এ বিষয়ে নৌবাহিনীর মুখপাত্র এক্স হ্যান্ডেলে লিখেছেন, ওমান উপসাগরে মোতায়েন করা আইএনএস তাবাড় ওমানের ওই ভেসেল দক্ষতার সঙ্গে আগুন নেভানোর পর ক্রু সদস্যদের নিরাপদে উদ্ধার করেছে। জানা গিয়েছে, ওই অগ্নিনির্বাপক দল ক্ষতিগ্রস্ত ভেসেলের সরঞ্জামগুলি নৌকা এবং হেলিকপ্টারে করে অন্য ভেসেলে স্থানান্তরিত করেছে।
