মমতাকে ভয় পায় বিজেপি, দাবি ওমরের

0
85
ছবি সৌজন্যে : নিজস্ব

মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পায় বিজেপি। কার্যত অখিলেশ যাদবের সুরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার।

কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়েই ওমর বলেছেন প্রত্যেক দিন বিজেপির সঙ্গে মোকাবিলা করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এজেন্সিগুলোকে লাগানো হয়েছে তাতে এটাই স্পষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পায় বিজেপি। সেজন্যই এভাবে এজেন্সি দিয়ে হেনস্থা করা হচ্ছে। তিনি আরও বলেছেন লোকসভা নির্বাচনের এখনও সাড়ে তিন বছরের বেশি বাকি। কিন্তু এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে হবে। যাতে বিজেপি হারে।

এর আগে মঙ্গলবার কলকাতায় নেমেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেছেন অখিলেশ যাদব। তিনি বলেছেন দিদি ইডিকে হারিয়েছে, আবার বিজেপিকেও হারাবেন।