গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National বিজেপির সঙ্গে জোট নয় : ওমর আবদুল্লা 

    বিজেপির সঙ্গে জোট নয় : ওমর আবদুল্লা 

    0
    114
    ছবি সৌজন্যে : এক্স
    বিজেপির সঙ্গে তাঁর দলের জোটের কোনও পরিকল্পনা নেই। স্পষ্ট জানিয়ে দিয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।
    জম্মু ও কাশ্মীর বিধানসভার প্রথম বাজেট অধিবেশনে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী বলেছেন, বিজেপির সঙ্গে কোনও জোটের কথা বলছেন না। এর কোনও প্রয়োজন নেই। তাঁদের চিন্তাভাবনা বিজেপির সঙ্গে মেলে না। জম্মু ও কাশ্মীর নিয়ে ন্যাশনাল কনফারেন্সের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণই আলাদা।
    তিনি জোর দিয়ে বলেন, তাঁর দল নিজস্ব দৃষ্টিভঙ্গি নিয়ে এগোবে, এবং জম্মু ও কাশ্মীরের জন্য স্বতন্ত্র পরিকল্পনা বাস্তবায়ন করবে। বিধানসভায় ভাষণে ওমর আবদুল্লাহ দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন।