
জম্মু ও কাশ্মীরের অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্ব রাজ্যের হাতে তুলে দেওয়ার ব্যাপারে ফের একবার সওয়াল করেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তিনি বলেছেন, দুর্ভাগ্যবশত জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ায় রাজ্যের নিরাপত্তা তাঁদের দায়িত্ব নয়।
তবে, চান সেই দায়িত্ব রাজ্যেরই হোক। জম্মু কাশ্মীরের সরকারকে যত তাড়াতাড়ি সম্ভব অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্ব দেওয়া উচিত। ওমরের আরও মন্তব্য, জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল হতে চায় না। কিন্তু, জম্মু কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল করা একটি বিরাট বিশ্বাসঘাতকতা। কেন্দ্রীয় সরকার এবং বিজেপি জম্মু ও কাশ্মীরকে আবারও রাজ্যে পরিণত করার প্রতিশ্রুতিবদ্ধ।
এখনই এটি বিলম্বিত করা উচিত নয়। যত তাড়াতাড়ি সম্ভব রাজ্যের মর্যাদা দেওয়া উচিত এবং রাজ্যের নিরাপত্তার দায়িত্ব রাজ্যেরই থাকা উচিত। এর বিরোধিতায় লড়াই আগামী দিনেও চলবে যতক্ষণ না দাবি পূরণ হবে।
