রাজ্যের মর্যাদা পাওয়ার সঠিক সময় ওমর

0
145
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

জম্মু-কাশ্মীর রাজ্যের মর্যাদা ফিরে পাওয়ার সঠিক সময় হাজির হয়েছে। পুলওয়ামা জেলায় একটি সেত উদ্বোধনের পর একথা বলেছেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।

তাঁর দাবি, বিধানসভা নিবাচনের পর ছয় মাস কেটে গিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার বৈঠকের প্রসঙ্গও তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। জম্মু-কাশ্মীরের ক্ষমতাসীন দল ওয়াকফ সংশোধনা আইনের আলোচনায় বাধা দিয়েছে বলে বিরোধীদের অভিযোগের বিষয়ে তিনি বলেছেন, বিলটি সংসদে পাস হওয়ায় স্থগিতাদেশ প্রস্তাব গৃহীত হতে পারে না।

শেষ দিনে স্পিকার সবকিছু পরিষ্কার করে দিয়েছিলেনশ সম্ভবত, সদস্যদের ভুল ছিল যে তারা স্থগিতাদেশ প্রস্তাব এনেছিলেন।