গ্রাম থেকে শহর
News & Much More

32.7 C
Kolkata
32.7 C
Kolkata
More
    Home National ‘ককরোচ’ দিপকেকে চড়! অভিযুক্তদের মালায় বরণ

    ‘ককরোচ’ দিপকেকে চড়! অভিযুক্তদের মালায় বরণ

    0
    24
    ছবি সৌজন্যে : এক্স
    জয়পুরে হেনস্তার শিকার হয়েছিলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপ-কে। তাঁকে চড় মেরে আটক হয়েছিলেন দুই অভিযুক্ত।
    এবার তাঁরা জেল থেকে ছাড়া পেতেই সমর্থকরা উল্লসিত হয়ে স্লোগান তুলেছেন, ইনকিলাব জিন্দাবাদ। পাশাপাশি স্লোগান উঠল ভারতমাতা কি জয়। অভিযুক্তদের গলায় পরানো হয়েছে মালা। গত কয়েক সপ্তাহে দেশের সবচেয়ে চর্চিত বিষয় ককরোচ জনতা পার্টি। সোমবার নিট কেলেঙ্কারি ও বেকারত্বের মতো দুই ইস্যু নিয়ে জয়পুরে একটি বিক্ষোভ সমাবেশের ডাক দেন অভিজিৎ। শহিদ স্মারকে সকলে একত্রিত হলে আচমকাই সেখানে হাজির হন ওই দুই যুবক। অভিজিৎ সেখানে তখন সবে উপস্থিত হয়েছেন। এই সময়ই দুষ্কৃতীরা তাঁকে ঘিরে ধরে পরপর চড় মারতে থাকেন। ককরোচ পার্টির সমর্থকরা তাঁদের ধরেও ফেলেন। পুলিশে দেওয়ার আগে তাঁদের মারধরও করা হয় বলে শোনা যায়।
    পুলিশ পরে ঘটনাস্থল থেকে দু’জনকে আটক করে। পরে অভিজিৎ সোশাল মিডিয়ায় জানান, এভাবে হামলা করে তাঁকে দমানো যাবে না।