
এক মহিলাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার পরও হুঁশ ফেরেনি মদ্যপ যুবকের। ধাক্কা দিয়ে আরও কযেজনকে জখম করে উল্লাসিত কণ্ঠে চিত্কার আরও একবার হয়ে যাক। ন্যাক্কারজনক ঘটনার পুরোটাই ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায় । গুজরাটের ভদোদরা এলাকার ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত রক্ষিত রবীশ চৌরাসিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটেছে কারেলিবাগে। অভিযোগ, মদ্যপান করে গাড়ি চালাচ্ছিলেন ওই যুবক। তার গাড়ির চাকা পিষে দেন হেমালিবেন প্যাটেল নামে এক মহিলাকে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন কালো রঙের গাড়িটি দ্রুতগতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একাধিক মোটরসাইকেলে ধাক্কা মারে। তারপর ধাক্কা মারে কয়েকজন পথচারীকেও। দুই শিশু সহ অন্তত চারজন আহত হয়েছেন গাড়ির ধাক্কায় ।
