
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ৫০ তম সিনেমা মুক্তির দিনেই রেশন দুর্নীতি মামলায় জেরার জন্য নোটিস পেলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত প্রসেনজিত্ এবং ঋতুপর্ণা জুটির এটি ৫০তম ছবি।
আর সেই ছবি মুক্তির দিনেই নোটিস গেল অভিনেত্রীর কাছে। ১৯ তারিখ অভিনেত্রীকে সিজিও কমপ্লেক্সে হাজির থাকতে বলা হয়েছে। এর আগে বুধবার ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল ঋতুপর্ণা সেনগুপ্তকে। কিন্তু কলকাতার বাইরে থাকায় হাজিরার জন্য সময় চেয়েছিলেন। ৫ বছর আগে রোজভ্যালি মামলায় ঋতুপর্ণা সেনগুপ্তকে জেরা করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা। ইডি সূত্রে খবর রেশন দুর্নীতির টাকা ঘুরপথে তাঁর অ্যাকাউন্টে ঢুকেছিল কিনা সেই বিষয়ে জেরা করতে চান তদন্তকারী অফিসাররা। রেশন দুর্নীতি মামলায় ইতিমধ্যেই জেলবন্দি প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এই মামলার তদন্তে সন্দেশখালিতে গিয়ে শেখ শাহজাহান বাহিনীর হাতে মার খেতে হয়েছিল ইডি আধিকারিকদের।








