১৮ নভেম্বর রাজ্যে আসছে কমিশনের বিশেষ প্রতিনিধি দল

0
62
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
এসআইআর প্রক্রিয়া খতিয়ে দেখা এবং ভোটার তালিকা যাতে সম্পূর্ণ স্বচ্ছ থাকে, তা নিশ্চিত করতে আগামী ১৮ নভেম্বর পশ্চিমবঙ্গে আসছে নির্বাচন কমিশনের চার সদস্যের প্রতিনিধি দল।
দলটি ২১ নভেম্বর নির্ধারিত এফএলসি কর্মশালাতে অংশগ্রহণ করবে। কর্মশালায় উপস্থিত থাকবেন কমিশনের উচ্চপদস্থ আধিকারিকরা, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, সব জেলা নির্বাচন আধিকারিক এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তারা। ইতিমধ্যে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করছেন বিএলওরা।
নির্বাচন কমিশনের সর্বশেষ পরিসংখ্যান বলছে, রাজ্যে এখনও পর্যন্ত প্রায় সাড়ে সাত কোটি বা ৯৭ দশমিক তিন তিন শতাংশ ফর্ম বিলি হয়েছে। রাজ্য সিইও অফিস সূত্রে খবর, প্রায় ৪০টি বিধানসভা কেন্দ্রে এনুমারেশন ফর্ম বিলির হার এখনও ৭৫ শতাংশের নীচে। এই বিধানসভাগুলিতে এখন ফর্ম বিতরণের গতি বাড়াতে উদ্যোগী হয়েছে জেলা প্রশাসন।