মোদী-ট্রাম্প ফোনালাপ ‘তিন ঝটকা’ : জয়রাম, পাল্টাও  

0
147
ছবি সৌজন্যে : এক্স
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপ ভারতের বিদেশ নীতি এবং কূটনীতিতে ত্রিমুখী আঘাত। এক্স পোস্টে কটাক্ষ করে এমনই মন্তব্য করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ।
সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে টেলিফোনিক আলোচনার প্রসঙ্গ উত্থাপন করে জয়রাম রমেশ দাবি করেছেন, পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির, যিনি পহেলগাঁও জঙ্গি হামলার পেছনে উস্কানিমূলক, উত্তেজক এবং ভড়কানো বক্তব্যের জন্য দায়ী, তাকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একান্তে বিশেষ মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জানানো হয়েছে। এই ঘটনাকে তিনি ভারতীয় কূটনীতির জন্য একটি বড় ধাক্কা বলে অভিহিত করেছেন এবং সরকারের নীরবতার সমালোচনা করেছেন।
এদিকে, জয়রাম রমেশের এই বক্তব্যের পাল্টা জবাব দেন বিজেপির অমিত মালব্য, যিনি কংগ্রেস নেতাকে একজন জন্মগত মিথ্যাবাদী – অনেকটা রাহুল গান্ধীর মতো বলে অভিহিত করেন।