গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National সংবাদ স্বাধীনতা দিবসে বিজেপিকে তোপ খাড়গের

    সংবাদ স্বাধীনতা দিবসে বিজেপিকে তোপ খাড়গের

    0
    19
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে বিজেপি-আরএসএসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। প্রেস ফ্রিডম ডে-তে তিনি এক্স বার্তায় লিখেছেন, বিজেপি-আরএসএসের বার্তা অত্যন্ত স্পষ্ট ৷
    তাঁরা নিরপেক্ষ সাংবাদিকতাকে শাস্তি দিয়ে আনুগত্যকে পুরস্কৃত করতে সিদ্ধহস্ত। মল্লিকার্জুন খাড়গের মতে, সংবাদমাধ্যমের একাংশ এখন সরকারের সুরে সুর মিলিয়ে কথা বলছে ৷ অন্যদিকে, যারা সরকারের জনবিরোধী কাজ নিয়ে প্রশ্ন করছেন, কোনও চাপের কাছেই মাথা নোয়াচ্ছেন না তাঁদের অবিরত নিশানা করা হচ্ছে ৷
    ২০১৪ সাল থেকে বিশ্বের মুক্ত গণমাধ্যম সূচকে ভারতের অবস্থান ধারাবাহিকভাবে নিচে নেমেছে সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করতে আইনি ব্যবস্থাকে অস্ত্রের মতো ব্যবহার করছে আরএসএস। দেশের নাগরিকদের কঠোর কিন্তু অনস্বীকার্য বাস্তব মেনে নিতেই হবে ২০১৪-র সালে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে মুক্ত গণমাধ্যম সূচকে ভারতের অবস্থান কমতে কমতে ১৫৭ তম স্থানে এসে ঠেকেছে ।