
বন্দেমাতরম-এর ১০০ বছর বর্ষপূর্তি সময়ে দেশে জরুরি অবস্থা ছিল। বন্দেমাতরম-র ১৫০ বছর বর্ষপূর্তিতে আলোচনার শুরুতে বক্তব্য রাখতে গিয়ে এভাবে আবারও কংগ্রেসকে খোঁচা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি বলেছেন, কংগ্রেস ভারতীয় সংবিধানের শ্বাসরোধ করেছিল। অথচ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই রচনা ছিল স্বাধীনতার স্বর। সেই সময় ইংরেজ শাসকরা দেশপ্রেমিকদের কারারুদ্ধ করেছিল।
প্রধানমন্ত্রীর আরও বক্তব্য, যখন ভারতের স্বাধীনতা আন্দোলনকে অনুপ্রাণিত করে এমন গানটি, দুর্ভাগ্যবশত, ভারত সেই সময় একটি অন্ধকার যুগের সাক্ষী ছিল। বন্দে মাতরমের ১৫০ বছর সেই গর্ব এবং ভারতবাসীর কাছে অতীতের সেই মহান গানের ঐতিহ্য অংশ পুনরুদ্ধারের একটি সুযোগ এসেছে। এই গানটি ১৯৪৭ সালে স্বাধীনতা অর্জনের জন্য অনুপ্রাণিত করেছিল।
