গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata নবান্ন অভিযানে অনলাইনে রেজিস্ট্রেশন

    নবান্ন অভিযানে অনলাইনে রেজিস্ট্রেশন

    0
    144
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    নবান্ন অভিযানে অংশগ্রহণকারীদের অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। অভয়াকাণ্ডে বর্ষপূর্তিতে ৯ অগাস্ট নবান্ন অভিযান চলো নামে একটি পোর্টাল চালু করা হয়েছে।

    তাতে নবান্নে অভিযানে যোগ দেওয়ার জন্য নাম নথিভুক্ত করা যাবে। রাজ্যের বিরোধী দলনেতার দাবি যদি ৫ লাখ মানুষও রেজিস্ট্রেশন করেন, যতই বাধা আসুক না কেন অন্তত আড়াই লাখ মানুষ নবান্ন অভিযানে আসবেন। তিনি আরও বলেছেন ওই দিন নবান্ন অভিযান বানচাল করার চেষ্টা হতে পারে। প্রয়োজনে আগের দিন রাত্রেই কলকাতায় চলে আসতে বলেছেন। আর জি করের ভয়ঙ্কর ঘটনার বর্ষপূর্তিতে ৯ অগাস্ট নবান্ন অভিযানের প্রস্তুতি সভা সেরেছেন শুভেন্দ অধিকারী। তারাই মূলত এই আন্দোলনের ডাক দিয়েছেন। নবান্ন অভিযানের মূল দায়িত্বে থাকবে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। অন্তত ১০ হাজার স্বেচ্ছাসেবক থাকবে।

    শুভেন্দু অধিকারী বলেছেন ওই দিন একটাই দাবি থাকবে তা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। নবান্ন অভিযানে কোনও রাজনৈতিক ঝান্ডা থাকবে না। পুলিশ মারলে পাল্টা পুলিশকে যাতে কেউ না মারে তাও অনুরোধ করেছেন শুভেন্দু অধিকারী।