
২৬ লাখ প্রদীপের আলোয় আলোকিত হয়ে উঠেছে উত্তরপ্রদেশের অযোধ্যা। লেসার শো- ড্রোন শো শিল্পীদের নৃত্যানুষ্ঠান-উৎসবের আমেজ সৃষ্টি করেছে অযোধ্যাতে।
আকাশে ড্রোন শো দেখে আপ্লুত দর্শকরা। রবিবার রাম কি পৌড়ি অনুষ্ঠানে শুধুমাত্র ২৬ লক্ষের বেশি প্রদীপ জ্বালানোই নয়, ঐতিহ্য ও প্রযুক্তির মেলবন্ধন ঘটেছে। রামায়ণের বিভিন্ন কাহিনী আকাশে ফুটিয়ে তোলে দেশীয় প্রযুক্তিতে নির্মিত ১হাজার ১০০টি ড্রোন। আকাশে ঘুরে বেড়ানো ড্রোনের মাধ্যমে ফুটে উঠেছে রাম, মৃতসঞ্জীবনী গাছ আনতে গিয়ে হনুমানের গন্ধমাদন উত্তোলন, রাম সেতু ও রাম মন্দির সহ একাধিক চিত্র। আলোর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে ক্রেতা যুগ থেকে নব অধ্যায় থিমও।
সরযূ নদীর ধারের ৫৬টি ঘাটে এই ২৬ লক্ষ প্রদীপ জ্বালানোর আয়োজন করা হয়েছে। প্রতি বছরই দীপাবলি উপলক্ষ্যে প্রদীপ জ্বালানোর এই রীতি পালন করে অযোধ্যা। এবারও তার অন্যথা হয়নি।









