গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Darjeeling ওপারে হিংসা, এপারে শিলিগুড়িতে লক্ষ কন্ঠে গীতাপাঠ

    ওপারে হিংসা, এপারে শিলিগুড়িতে লক্ষ কন্ঠে গীতাপাঠ

    0
    1315
    ছবি সৌজন্যে : নিজস্ব

    ওপারে হিংসা এপারে শিলিগুড়িতে গীতা পাঠে শান্তির বার্তা। রবিবার শিলিগুড়ির কাওয়াখালি মাঠে সনাতন সংস্কৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত গীতাপাঠের অনুষ্ঠানে যোগ দিয়েছেন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ।

    কাওয়াখালিতে লক্ষ কন্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে ভারতের নানা প্রান্ত থেকে আসা প্রায় এক হাজার সাধু সন্ত গীতাপাঠের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। রবিবার সকাল থেকেই কাওয়াখালি মাঠে ভিড় জমিয়েছেন সনাতনি মানুষজন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশে যা পরিস্থিতিতে এখন গীতাপাঠের মত মহৎ উদ্যোগ যথার্থ।

    গীতার শাশ্বত বাণীই শান্তি আনতে পারে বলে সুকান্ত মজুমদার বলেছেন গীতাই পারে বর্তমান পরিস্থিতি থেকে মানবজাতিকে রক্ষা করতে।