গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata রবিবার ফের পথে জুনিয়ররা, মুখ্যসচিবকে চিঠি পাল্টাদের

    রবিবার ফের পথে জুনিয়ররা, মুখ্যসচিবকে চিঠি পাল্টাদের

    0
    166

    একশো সাইকেল মিছিল, একশো মশাল, একশো সেকেন্ডের নীরবতা, একশো রাস্তার মোড়ে কর্মসূচি। ১৭ নভেম্বর রবিবার আর জি করকাণ্ডের ১০০ দিনে একগুচ্ছ কর্মসূচি নিয়েছেন জুনিয়র ডক্টর্স ফ্রন্ট।

    এর আগে সহকর্মীর ধর্ষণ খুনের ঘটনার ৩ মাস যেদিন শেষ হয়েছে, সেদিনও একাধিক কর্মসূচি পালন করেছেন জুনিয়র ডাক্তাররা। রবিবার সেরকমভাবেই প্রতিবাদ কর্মসূচি হবে। এদিকে জুনিয়র ডক্টর্স অ্যাসোসিয়েশনের তরফে চেস্ট মেডিসিন বিভাগের নাম পাল্টে অভয়া ওয়ার্ড করার দাবি জানানো হয়েছে।

    মুখ্যসচিব মনোজ পন্থকে দেওয়া চিঠিতে অভয়া ওয়ার্ড, টাস্ক ফোর্সে সংগঠনে প্রতিনিধিদের রাখা সহ ৯টি দাবি তোলা হয়েছে। ১৮ তারিখ দশজনের প্রতিনিধি দল সিজিও কমপ্লেক্সে অভিযান করে ডেপুটেশন জমা দেবেন বলেও জানিয়েছেন।

    ছবি  সৌজন্যে : নিজস্ব