একের পর এক তৃণমূল বিধায়কের হুমকি

0
86
ছবি সৌজন্যে : নিজস্ব
বিজেপি কর্মীরা ভোট চাইতে এলে কাটারি, ঝাঁটা, লাঠি নিয়ে তাড়া করার নিদান দিয়েছেন তৃণমূল বিধায়ক।পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার তৃণমূল বিধায়ক অরূপ ধাড়া চন্দ্রকোণার বৈকণ্ঠপুর গ্রাম উন্নয়নের সংলাপ কর্মসূচিতে মহিলাদের উদ্দেশে বলেছেন বিজেপিকর্মীরা যখন ভোট চাইতে আসবেন তখন তাদের জিজ্ঞেস করতে দিল্লির বিজেপি সরকার কি উন্নয়ন করেছে।
তারা যখন বলতে পারবে না তখন তাদের ঝাঁটা, লাঠি, কাটারি দিয়ে তাড়া করার নিদান দিয়েছেন। টিকিট পাবেন না বুঝেই হাওয়া গরম করছেন বলে পাল্টা আক্রমণ হুগলির পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ। এদিকে বৈধ ভোটারদের নাম বাদ গেলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। তাঁর হুমকি মনে করলে বিজেপির সব পার্টি অফিস গুঁড়িয়ে দিতে পারেন।
হিন্দিভাষী নেতাদের এনে এরাজ্যে সভা করলে বিজেপি নেতাদের বাড়ি ভাঙার হুমকি দিয়েছেন বাগনানের তৃণমূল বিধায়ক অরুণাভ সেনের। মঞ্চ থেকে প্রকাশ্যে হুমকি দিয়ে বলেছেন তিনি মারের বদলে মারে বিশ্বাসী। প্রয়োজনে দিদির বারণও শুনবেন না।