কলকাতার হোটেলে ধর্ষিতা দিল্লির তরুণী! গ্রেফতার ব্যবসায়ী

0
94
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
দিল্লির বাসিন্দা এক তরুণীকে কলকাতার হোটেলে ধর্ষণের অভিযোগে এক প্রৌঢ়কে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বাড়ি ভবানীপুর থানা এলাকায়।
পুলিশ সূত্রের খবর, ঘটনাটি ঘটে ৭ মার্চ রাত ৮টা নাগাদ। নির্যাতিতা’র দাবি, তাঁকে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একটি হোটেলে ডেকেছিলেন অভিযুক্ত। ৫৯ বছর বয়সি ওই ব্যক্তি নিজেকে ব্যবসায়ী বলে পরিচয় দেন। তাঁর কথাতে ৭ মার্চ শরৎ বোস রোডের একটি হোটেলে গিয়েছিলেন তিনি। কিন্তু ৫০৩ নম্বর ঘরে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করেন অভিযুক্ত। তরুণীর আরও অভিযোগ, তাঁকে ধর্ষণের পর মুখ বন্ধ রাখতে হুমকি দেন ব্যবসায়ী। কাউকে কিছু বললে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।
পুলিশ সূত্রের খবর, অভিযোগকারিণী কলকাতার একটি পানশালায় কাজ করেন। তাঁর অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।