
নিজের নাম নেই তালিকায় তার ওপর কাজের চাপ। এই অবস্থায় মৃত্যু হয়েছে মালদার বিএলও-র।
জানা গিয়েছে সুজাপুরের বাসিন্দা বছর ৫৪-র আনিকুল আলম কালিয়াচক হাইস্কুলের সহকারী শিক্ষক ছিলেন। তিনি সুজাপুরের ১৪৪ নম্বর বুথের বিএলও ছিলেন। বুধবার ৪৪ জনের এসআইআর ফর্ম ফেরত আসে। তারমধ্যে আনিকুল আলমের নিজের ফর্মও রয়েছে। পরিবারের দাবি তারপর থেকেই অসুস্থ বোধ করেন আনিকুল। বুকে ব্যাথা অনুভব করায় তড়িঘড়ি আনিকুল আমলকে সুজাপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। এরপর ফের এসআইআর-র কাজ করতে বিডিও অফিসে যান। এরপর বাড়ি ফিরে আবারও অসুস্থ বোধ করায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় আনিকুল আলমের। এরপরেই কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন পরিবারের লোকজন।
