
উত্তর ২৪ পরগনার বারাসতের কাছারি মাঠ সংলগ্ন পুলিশ কোয়ার্টারে এক যুবকের ঝুলন্ত অবস্থায় পচাগলা দেহ উদ্ধার হয়েছে।
পুলিশ সূত্রে খবর, মৃত যুবক বারাসত জেলা পুলিশের এক গাড়ি চালকের ছেলে। সম্প্রতি ডাক্তারি পরীক্ষায় পাশও করেছিলেন তিনি। তাঁর পরিবারের দাবি, পরীক্ষায় পাস করার পর কোনও চাকরি না পাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ওই যুবক। যার জেরেই এই আত্মহত্যা বলে অনুমান। শুক্রবার আবাসনের বাসিন্দারা ঘর থেকে দুর্গন্ধ বের হতে দেখে প্রথমে পুলিশে খবর দেন।
পরে পুলিশ এসে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে। কী কারণে আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ।
