গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Technology জিমেলে এক ক্লিকেই ‘আনসাবস্ক্রাইব’

    জিমেলে এক ক্লিকেই ‘আনসাবস্ক্রাইব’

    0
    125
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    জিমেলে গুরুত্বপূর্ণ আপডেটের ঘোষণা করেছে গুগল। এই আপডেট,ইউজারদের মাত্র এক ক্লিকেই ,ইমেল সাবস্ক্রিপশন থেকে আনসাবস্ক্রাইব করার সুযোগ দেবে।নতুন এ ফিচারটির লক্ষ্য ইনবক্সে আসা সাবস্ক্রিপশন ভিত্তিক ইমেলের জট কমানো।এখন থেকে জিমেল স্বংক্রিয়ভাবে এই ধরনের ইমেল আলাদা করে সাজাবে।

    ম্যানেজ সাবস্ক্রিপশন টুলে প্রতিটি ইমেলের পাশে থাকবে ওয়ান ক্লিক আনসাবস্ক্রাইব লিংক, যা দিয়ে ইউজাররা সহজেই অনাকাঙ্ক্ষিত মেলের তালিকা থেকে নিজেকে সরিয়ে নিতে পারবেন।গুগলের প্রোডাক্ট ম্যানেজমেন্ট পরিচালক ক্রিস ডোয়ান লিখেছেন,ইনবক্সে অসংখ্য সাবস্ক্রিপশন মেল জমে গেলে তা ঠেকানো অসম্ভব বলে মনে হতে পারে।বিভিন্ন ডেইলি অ্যালার্ট যা মূলত স্প্যাম ম্যাসেজ, ব্লগ থেকে আসা সাপ্তাহিক নিউজলেটার যা কখনও পড়া হয় না, বিজ্ঞাপন জাতীয় কিছু মেল যেখানে কখনোই কেনাকাটা করা হয় না এসব মেল দিয়ে সহজেই ইনবক্স ভরে যায়।

    জিমেইলের নতুন ম্যানেজ সাবস্ক্রিপশন এর মাধ্যমে আপনি আপনার ইমেইলগুলো সহজে দেখতে পারবেন, ফলে যেসব মেল আর দেখতে চান না তা এক জায়গা থেকেই সহজে আনসাবস্ক্রাইব করতে পারবেন।ফিচারটি ইতিমধ্যে জিমেলের ওয়েব ভার্সনে পাওয়া যাচ্ছে। অ্যান্ড্রয়েড ও আইওএস ভার্সনে এই মাসের শেষের দিকে পাওয়া যাবে।