
যৌথ সংসদীয় কমিটির প্রথম বৈঠকেই এক দেশ এক ভোটের বিরোধিতা করেছেন বিরোধী সাংসদরা।বুধবার চেয়ারম্যান পিপি চৌধুরীর নেতৃত্বে প্রথম জেপিসি-র বৈঠক হয়েছে।
বৈঠকে কংগ্রেসের তরফে প্রিয়াঙ্কা গান্ধী, মনীশ তিওয়ারি, তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এনসিপি-র সুপ্রিয়া সুলে-সহ একাধিক বিরোধী এবং শাসক দলের সাংসদরা উপস্থিত ছিলেন।এদিন বৈঠকে জেপিসি চেয়ারম্যান পিপি চৌধুরী বলেছেন, এক দেশ এক নির্বাচন নিয়ে সবার মতামত নেওয়া হবে। আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। বিজেপি সাংসদ সঞ্জয় জয়সওয়াল বলেছেন, বারবার নির্বাচন জাতীয় স্থিতিশীলতাকে ব্যাহত করে।অন্যদিকে কংগ্রেস সাংসদরা বলেছেন, এক দেশ এক ভোট ধারণাটি দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো এবং সংসদীয় গণতন্ত্রের পরিপন্থী।পাশাপাশি তৃণমূল কংগ্রেস সাংসদ বলেছেন, এটি জনগণের গণতান্ত্রিক অধিকারকে অস্বীকার করছে।কয়েকমাস আগেই এক দেশ এক ভোট নীতিতে কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে।
এরপর শীতকালীন অধিবেশনে সংসদে এক দেশ এক ভোট সংক্রান্ত বিল পেশ করা হয়। কিন্তু কার্যকর করা হয়নি। বিলটি কার্যকর করতে ধীরে চলো নীতি নিয়েছে সরকার। আর তাই যৌথ সংসদীয় কমিটি অর্থাৎ জেপিসি’তে পাঠানো হয়।
