‘এক দেশ এক ভোট’ বাস্তবসম্মত নয় : খাড়গে 

0
156
BJPs aim is to keep the countrys youth unemployed  Kharge
BJPs aim is to keep the countrys youth unemployed Kharge
এক দেশ এক ভোট বাস্তবসম্মত নয়। এমনটাই দাবি করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। 
বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাশ হয়ে গিয়েছে এক দেশ এক ভোট নীতি কার্যকরের লক্ষ্যে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন কমিটির সুপারিশ। এরপরেই এক দেশ এক ভোটের তীব্র বিরোধীতা করেছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস-সহ বিরোধী দলগুলি। কংগ্রেস সভাপতি বলেছেন, এক দেশ এক ভোট বাস্তবসম্মত নয়। নির্বাচন আসলে জনগণের নজর ঘোরানোর জন্য এই সমস্ত ইস্যু উত্থাপন করা হয়। মানুষ আর এসব মেনে নেবে না। গণতন্ত্রে এক দেশ এক ভোট চলতে পারে না। গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে হলে যখন প্রয়োজন তখনই নির্বাচন করতে হবে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন নরেন্দ্র মোদী মন্ত্রিসভার সিদ্ধান্তের সমালোচনা করে বলেছেন, এক দেশ এক ভোট আসলে বিজেপির আর একটি গণতন্ত্রবিরোধী পদক্ষেপ। আপ সাংসদ সন্দীপ পাঠক বলেছেন, কিছু দিন আগে চারটি রাজ্যের নির্বাচন ঘোষণা করার কথা ছিল। কিন্তু বিজেপি শুধুমাত্র হরিয়ানা এবং জম্মু-কাশ্মীরের নির্বাচন ঘোষণা করেছে। যদি তারা একই সঙ্গে চারটি রাজ্যে নির্বাচন করতে না পারে, তাহলে সারা দেশে একসঙ্গে নির্বাচন পরিচালনা করবে কি করে। এদিকে বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেছেন, কেন্দ্রের এক দেশ এক ভোট সিদ্ধান্তকে দেশের মানুষ গ্রহণ করবে এবং স্বাগত জানাবে।